১৮/০২/২০২৬, ১৩:১০ অপরাহ্ণ
29 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৩:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনে সভা অনুষ্ঠিত

‎পিরোজপুর সদর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া জটিলতা নিরসনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে শহরের পুরাতন ইদগাহ ময়দান এলাকার এ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ-এর চেম্বারে আমরা জাতীয়তাবাদী পরিবার এর ব্যানারে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিজাউল হক রিয়াজ, সাবেক সদস্য সৈয়দ আসিক আহম্মেদ, কমল একাডেমী কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান মাইনুল আহসান মুন্না, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ওয়ার্ড সদস্য রিয়াজুল হক, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শামসুল হক মল্লিক, জেলা কৃষক দলের সাবেক সভাপতি কামাল উদ্দিন, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহনেওয়াজ সুমনসহ আরও অনেকে।

‎সভায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে যেসব মতবিরোধ তৈরি হয়েছে তা দলীয় ঐক্যের মাধ্যমে সমাধান করা জরুরি। এ বিষয়কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে নেতিবাচক প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

‎নেতারা আরও বলেন, দলের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে সকল স্তরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য থাকলেও তা যেন গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে না ছড়ায় এমন মনোভাব নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

‎সভা শেষে ঐক্যবদ্ধ বিএনপির প্রয়োজনে সকল বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

‎পড়ুন :‎পিরোজপুরে সন্ত্রাস ও দালালমুক্ত বিএনপি কমিটির দাবিতে বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন