যশোরে পিকআপের চাপায় মা ও শিশুসন্তান নিহত

যশোরের মণিরামপুরে মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন পিতা। রোববার রাত ৮টার দিকে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও শিশু সন্তান আবদুর রহমান (৪)। এ ঘটনায় আহত হয়ে ওমর ফারুক যশোর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে রোববার রাতে দোঁদাড়িয়া মোড়ে ওমর ফারুকের মোটরসাইকেলে পেছন দিক থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। ঘটনাস্থলে মা ও ছেলে নিহত হন।

আহত ওমর ফারুক কে যশোর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পিকআপের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে বীর মুক্তিযোদ্ধার ৫ লাখ টাকা ছিনতাই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন