১৯/০২/২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৯/০২/২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মঠবাড়িয়ায় কৃষিক্ষেতে ফেলে রাখা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষিক্ষেতে ইঁদুর মারার জন্য ফেলে রাখা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মো. হাবিুর রহমান হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ছোট শৌলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ আজ রবিবার নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছেন। নিহত বৃদ্ধ স্থানীয় ছোট শৌলা গ্রামের মৃত আতাহার আলী হাওলাদারের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছোট শৌলা গ্রামের কৃষক হাবিবুর রহমান তার প্রতিবেশী কৃষক মো.আব্দুল কুদ্দুস মাতুব্বরের বাড়ির পাশের কৃষি জমিতে ধানের বীজ রোপন করে বাড়ি ফিরছিলেন। পথে লাউ, কুমড়ার কৃষিক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে তার ফেলে রাখে প্রতিবেশী ওই কৃষক। ফেলে রাখা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন বৃদ্ধ কৃষক হাবিবুর রহমান। সকলের অগোচরে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

নিহত বৃদ্ধের ছেলে মো. আবু সাঈদ হাওলাদার বলেন, শনিবার বিকেলে আমার বাবা জমিতে ধানের চারা রোপন করে আর বাড়ি ফেরেননি। গভীর রাত হওয়ায় পরিবারের সদস্যরা মিলে বাবাকে খুঁজতে বের হই। স্থানীয় কৃষক আব্দুল কুদ্দুস এর কৃষিক্ষেতে গিয়ে বাবার লাশ পড়ে থাকতে দেখি। অবৈধ সংযোগ দিয়ে ফেলে রাখা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আমার বাবা ঘটনাস্থলেই মারা গেছেন। বৃদ্ধ বাবার এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল হতে নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে আজ রবিবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মঠবাড়িয়ায় বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে কুপিয়ে তরুণকে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন