19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৫:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীপুরে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে র‌্যাবের গাড়ি অবরুদ্ধ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমা এলাকায় মোশারফ নামে এক অটোরিকশা ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করে র‌্যাবের সদস্যরা।

স্থানীয়দের দাবি তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। এমন অভিযোগে র‌্যাবের গাড়ি অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, র‌্যাবের একটি দল ওই এলাকার এক ব্যবসায়ীকে ধরে তাদের গাড়িতে তোলে। এ সময় তারা দাবি করেন, আটক ব্যক্তিকে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে র‌্যাবের গাড়ি ঘিরে ফেলেন এবং দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় ।পরে রাত সাড়ে সাতটার দিকে সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা ৪০মিনিট পর্যন্ত) উত্তেজনা চলমান ছিল। এ বিষয়ে র‌্যাব বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন :গাজীপুরে বাস চাপায় নওগাঁ ডিবির ওসি নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন