১১/০২/২০২৬, ২:৫১ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিএনপি’র সম্মেলন সম্পন্ন

সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) মাগরিবের নামাজে পর জিগারতলা বাজারে এই আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে ও তৃণমূল বিপুল নেতা কর্মীদের উপস্থিতিতে উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

সম্মেলনে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে ওয়ার্ড পযার্য়ে অনেকেই আবেদন করেছেন যাচাই-বাচাই করে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পদ-পদবী দেওয়া হবে।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি আহবায়ক লুৎফর রহমানের সভাপতিত্ব ও মো জাকির হোসেনের সঞ্চালনায়। এ সময় উপস্তিত ছিলেন, সাত্তার মিয়া, আবু তালেব, আব্দুল হালিম, নজরুল ইসলাম, হরমুজ আলী, আবুল কালাম, শাহাব উদ্দিন খাঁন, গোলাপ রায়হান, খলিলুর রহমানসহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীরা।

জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা বলেন, আমরা গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে বারবার জেল খেটেছি, অনেক নির্যাতনের শিকার হয়েছি। এখন সময় এসেছে জনগণের পাশে থেকে সত্যিকারের রাজনীতি করার। আমাদের কোন দ্বন্দ্ব  বিভেদ নেই, আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই, আমরা প্রতিটি ওয়ার্ডে গিয়ে প্রকৃত বিএনপি নেতাদেরকে নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করছি, যারা বিগত আওয়ামী লীগ আমলে জুলুম নির্যাতন ও হামলা মামলা এবং জেল কেটেছেন সেই সব বিএনপি নেতাদেরকে  নিয়ে কমিটি গঠন করেছি। আপনারা আগামী দিনে প্রত্যাশা রাখেন আপনারা হবেন, ৭ নং ওয়ার্ডের যারা প্রকৃত বিএনপি তাদেরকে আমরা আজ ওয়ার্ড কমিটিতে রাখবো, বিগত আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সাথে যারা তাল মিলিয়ে রয়েছেন তাদেরকে আমরা রাখবো না, সক্রিয় বিএনপিতে রয়েছেন, এবং বিএনপি পক্ষে কাজ করেছেন তাদেরকে নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা হবে, আমরা রাজনীতি করি দেশের স্বার্থে জনগণের সাথে, জনগণের পক্ষে আমরা কথা বলি, জনগনকে নিয়েই বিএনপি কাজ করে, অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতৃবৃন্দ ইউনিয়নের উন্নয়ন ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার আহ্বান জানান।

পড়ুন: সুনামগঞ্জে মৎস্যজীবিদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন