বিজ্ঞাপন

এক বিক্রয়কেন্দ্রে মালয়েশিয়ার বিখ্যাত ‘মিস্টার ডিআইওয়াই’ দশ হাজার পণ্য

মালয়েশিয়ার বিখ্যাত গৃহস্থালি সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান ‘মিস্টার ডিআইওয়াই’ রাজশাহীতে তাদের ১৭তম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেছে কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক।

বৃহস্পতিবার দুপুরে বারোটায় নগরীর কুমারপাড়া মোড়ে ফিতা কেটে নতুন এই শাখা চালুর মাধ্যমে প্রথমবারের মতো রাজশাহীতে নিজেদের কার্যক্রম শুরু করল প্রতিষ্ঠানটি। বিশাল পরিসরের এই বিক্রয়কেন্দ্রে গৃহস্থালি সামগ্রী, নির্মাণ যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম, মুঠোফোনের সরঞ্জাম, প্রসাধন, ঘর সাজানোর জিনিসপত্র ও খেলাধুলার সামগ্রীসহ ১০টি ভিন্ন বিভাগে ১০ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে। এক ছাদের নিচে পুরো পরিবারের কেনাকাটার সুবিধাকে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের বিপণন ব্যবস্থাপক মো. রহাত নবী এবং ব্যবসা উন্নয়ন প্রধান মোহাম্মদ নাজির হোসেনসহ বিভিন্ন ব্যবসায়িক ব্যক্তিত্ব ও বিনোদন জগতের তারকারা। এ সময় কর্মকর্তারা জানান, সবার কাছে প্রতিদিন সর্বদা সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

নতুন এই শাখা উদ্বোধন উপলক্ষে আগামী ৮ই আগস্ট পর্যন্ত বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। এই সময়ে এক রসিদে দেড় হাজার বা তার বেশি টাকার কেনাকাটা করলে মজুত থাকা সাপেক্ষে গ্রাহকরা বিনামূল্যে পাবেন কোম্পানির নামাঙ্কিত একটি বিশেষ ছাতা। পাশাপাশি সেরা গ্রাহকদের জন্য আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ। বিশ্বজুড়ে ৫ হাজারেরও বেশি দোকান পরিচালনা করা এই প্রতিষ্ঠানটি গত ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশে তাদের প্রথম শাখা চালু করে।

কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক এই বিকয়কেন্দ্রটি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এই বিক্রয়কেন্দ্রের বিভিন্ন পণ্যের গুনগত মান উন্নত। তিনি নিজেও এই পণ্য ব্যবহার করেন। ওই সময় তিনি বলেন, এই শহর তার কছে অনেক পছন্দের। বিগত সময়েও এই শহর গুরে দেখেছেন। সর্বপরি রাজশাহীতে ‘মিস্টার ডিআইওয়াই’ ১৭তম বিক্রয় কেন্দ্র উদ্বোধন করতে পেরে তার ভালো লাগছে বলে ব্যাক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে ১১ দলের স্মারকলিপি প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন