বিজ্ঞাপন

নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন দিয়েছেন তবুও আন্দোলন থেকে সরেননি: মির্জা ফখরুল

দলের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, ত্যাগ শিকার করেছেন কিন্তু আন্দোলন থেকে সরে যাননি এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির হাত ধরেই ৩১ দফাসহ সকল ইতিবাচক পরিবর্তন এসেছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা সবার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। ২৪ এর জুলাইয়ে তরুণরাসহ সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল গণতন্ত্র রক্ষায়।

গত ১৫ বছরে ঠাকুরগাঁওয়ে হত্যার শিকার হয়েছেন ১২ জন এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আজ একদিকে যেমন আনন্দের দিন, অন্যদিকে দুঃখের। বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, ত্যাগ শিকার করেছেন কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যাননি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হতে হবে। বিএনপির হাত ধরেই ৩১ দফাসহ সকল ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।

সম্মেলনে বিকেলে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ ঠাকুরগাঁও বিএনপির জেলা সম্মেলন হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বিজ্ঞাপন

পড়ুন: কোট-স্যুট পরে আর পার্লার থেকে এসে খাল পরিষ্কার হবে না : মির্জা ফখরুল

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন