বিজ্ঞাপন

উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ৫০ শয্যা ও জেলা হাসপাতালগুলোতেও ডায়ালিসিস সুবিধা সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান। তিনি জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে সরকার দেশের ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ লাইনে অপেক্ষা না করেই নগরবাসী যেন সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। এতে বিশেষ করে নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আরো সহজ হবে।

তিনি বলেন, নতুন অবকাঠামো, ভবন ও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে যেন দেশের কোনো গ্রাম চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না থাকে। চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সেই লক্ষ্যেই স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হচ্ছে।

পড়ুন: মিশরকে অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছে: জোহরান মামদানি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন