২৮/০২/২০২৬, ১৯:৩৩ অপরাহ্ণ
26.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৯:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কু‌ষ্টিয়ায় উৎসবে মেতেছিলেন এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীরা

কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলানয়নে আনন্দ উৎসবে মেতেছিলেন এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কুষ্টিয়ার কৃতি শিক্ষার্থীরা। সকাল আটটা থেকে শিক্ষার্থী-অভিভাবকদের উপস্থিতিতে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ ভরে উঠে। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ‘জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতী সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠানে তারা সেখানে জড়ো হয়েছেন।
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়ায় আজ সোমবার সকালে লালনের দেশ কুষ্টিয়ায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের এ মিলনমেলা।
ঘড়ির কাটা ঠিক যখন ৯টা ৫৯ মিনিট তখন মঞ্চে উঠেন অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক নাবিলা নূর তন্বী। সবাইকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতকে সম্মান জানান। এরপর ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
এর আগে সকাল আটটা থেকে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারনা শুরু হয়। শিক্ষার্থীরা তাদের নিবন্ধতকৃত প্রবেশপত্র দেখিয়ে বুথ থেকে নাশতা ও ক্রেস্ট নিয়ে মূল মিলনায়তনে চলে যান। আর মিলনায়তনের নিচে আলাদা স্থানে অভিভাবকেরা প্রজক্টেরের মাধ্যমে অনুষ্ঠান উপভোগ করেন। এবার অনুষ্ঠানে জেলার ছয়টি উপজেলা থেকে জিপিএ-৫ পাওয়াদের মধ্যে থেকে প্রায় ১ হাজার ৩০০জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল।
জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রাম থেকে আসা শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন,ভোর ছয়টায় ঘুম থেকে উঠেছিলেন। এরপর বাবার সাথে বাসযোগে একঘন্টা ধরে কুষ্টিয়া অনুষ্ঠানে যোগ দেন। খুবই ভালো লেগেছে। অনুষ্ঠানের সময় আরও বাড়ানো হলে বেশি ভালো লাগতো।
আবদুস সালাম নামে এক অভিভাবক বলেন, মেয়েকে মিলনায়নের ভেতরে দিয়ে বাইরে ছিলাম। বাইরে থেকেও ভেতরের আয়োজন উপভোগ করেছি। মেয়ে অনুষ্ঠান শেষ করে এসে বলেছে খুবই ভালো আয়োজন ছিল।
অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদকের পাঠানো লিখিত বক্তব্য স্বাগত বক্তা হিসাবে প্রথম আলোর কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান পড়ে শোনান। এরপর শিখোর পক্ষ থেকে তিনজন জেষ্ঠ্য শিক্ষক কামরুল হাসান শাহিদিন,তাশফিকাল সামি ও আব্দুল্লাহ আল মেহেদি মঞ্চে যান। তারা শিক্ষার্থীদের সাথে মজার মজার প্রশ্ন করে বই উপহার দেন। শিখোর শিক্ষকেরা বলেন,তোমরা শিখবে এবং জানবে। শিখো তোমাদের পাশে আছে।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে গান, নৃত্য। জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানের থিম সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন গত বছর জিপিএ ৫ শিক্ষার্থী চারু সাহা ও এবার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী অন্তরা সাহা। তাদের সাথে ছিল আরও তিনজন কিশোর কিশোরী। এরপর জেলা শিল্পকলা একাডেমির শিল্পী সুজন রহমান ‘মিলন হবে কত দিনে’ লালন সঙ্গীত পরিবেশন করেন।
নাচ-গানের ফাঁকে ফাঁকে চলে অনলাইনে কুইজ প্রতিযোগিতা। বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে মঞ্চে ডেকে পুরস্কার তুলে দেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক তপতী বর্মন। তিনি শিক্ষার্থী‌দের উদ্দেশ্যে বলেন,তোমাদের মতো মেধাবী এই মুখগুলো সরাসারি দেখে খুব ভালো লাগছে। তোমরা পাঠ্য বইয়ের পাশাপাশি অনান্য বই বেশি বেশি পড়বে। সিনেমা দেখবে। তোমাদের মেধার বিকশিত করবে। প্রথম আলো পড়বে। তোমাদের পাশে প্রথম আলো থাকবে।
শিক্ষার্থীদের মিথ্যা,মুখস্ত ও মাদককে না বলার শপথ করান প্রথম আলোর কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান।
অনুষ্ঠানে আরও গান পরিবেশ করেন প্রথম আলো পাবনা বন্ধুসভার সভাপতি কোলাহল ব্যান্ডের শিল্পী নাহিদুজ্জামান। শেষ পর্যায়ে গান গেয়ে মঞ্চ মাতান ঢাকা থেকে আসা শিল্পী শাহরিন মিম। তিনি একে একে চারটি গান গেয়ে শিক্ষার্থীদের মন জয় করেন। তার গানের সাথে কৃতি শিক্ষার্থীরা নাচতে থাকেন। বেলা বারটার কয়েক মিনিট আগে প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি অর্নব সমাপনী শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে মিলনায়তন থেকে বের হয়ে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সেলফি ও ফটো ফ্রেমে দাঁড়িয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন শিক্ষার্থীরা। অনেকে নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিত হয়ে মুঠোফোন নম্বর ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি শেয়ার করতে থাকেন।

বিজ্ঞাপন

পড়ুন: নুরাল পাগলের ঘটনায় প্রশাসন ও প্রশাসনের বাইরে কেউ জড়িত থাকলে তাদের ছাড় নয়

দেখুন: দখলদারের কবলে মিরপুর বেড়িবাঁধ, রাজস্ব হারাচ্ছে সরকার |

ইম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন