১২/০২/২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে যুবদলনেতার পদ স্থগিতের প্রতিবাদে কিলোমিটার জুড়ে মোমবাতি প্রজ্বলন

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানার পদ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের শহীদ চত্বর থেকে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে এ মৌন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
নেতাকর্মীরা অভিযোগ করেন, কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অবৈধভাবে স্থগিতাদেশ জারি করা হয়েছে। পদ স্থগিতের পত্রে ‘নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার’ কথা উল্লেখ থাকলেও কোনো সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়নি। তারা বলেন, দুঃসময়ে দলের জন্য নিবেদিত ছিলেন মাসুদ রানা। এ সিদ্ধান্তে নেতা-কর্মীরা গভীরভাবে হতাশ। দ্রুত এ আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।

প্রসঙ্গত, গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলামের স্বাক্ষরিত পত্রে মাসুদ রানার পদ স্থগিত করা হয়। একইসঙ্গে সদস্য সচিব পদে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হক মুন্নাকে দায়িত্ব দেওয়া হয়।

পড়ুন: জুলাইয়ে সামনের সারিতে থাকা সাংবাদিকের নামে জুলাই হত্যা মামলা

দেখুন: ছুটির দিনে জমজমাট রিহ্যাবের আবাসন মেলা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন