বিজ্ঞাপন

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী যুবকের ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে মো. আবুল হোসেন (৩৫) নামে এক মাদকসেবী যুবককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন জানায়, বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোলখার গ্রামে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আবুল হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন ওই গ্রামের শামসুল হক ভুইয়ার ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, উপজেলা প্রশাসনের এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। মাদকের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

পড়ুন: ডাকসুতে ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোষ্ট দেওয়ায় ওসি প্রত্যাহার

দেখুন: নোয়াখালী-২: ভোটের প্রচারে টাকা ছড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন