32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৩:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এক কোরাল মাছের দাম-১০,০০০ টাকা!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মানদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৮কেজি ওজনের একটি কোরাল মাছ। যার দাম হাঁকা হয়েছে-১০ হাজার টাকা!

বিজ্ঞাপন

বুধবার সকালে দৌলতদিয়া ৫নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ কোরাল মাছটি ১০হাজার টাকায় মাছটি কিনে নেন।

দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ সন্ধ্যায় বলেন, সকালে দৌলতদিয়া মাছ বাজারের হালিমের আড়ত থেকে ৮কেজি ওজনের কোরাল মাছটি ১হাজার ২শত ৫০ টাকা কেজি দরে আমি মোট-১০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নিয়েছি। এখন ফোনের মাধ্যমে কেজিতে একটু লাভ রেখে মাছটি বিক্রি করে দিবো।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা বলেন,পদ্মা নদীতে এরকম বড় কোরাল মাছ খুব একটা দেখা যায়না,তবে নদীতে ইদানিং মাঝে মধ্যে বড় বড় বিভিন্ন রকমের মাছ ধরা পড়ছে।

পড়ুন: দেশের শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ আবারো গ্রেপ্তার

দেখুন: আজকের চট্টগ্রাম সংবাদ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন