22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে ঘুষ-তদবির ছাড়া পুলিশে চাকরি পেলো ১৩ জন

জয়পুরহাটে কোন ঘুষ-তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলে (টিআরসি) চাকরি পেয়েছেন ১৩ জন। শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তারা।

বিজ্ঞাপন

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট পুলিশ লাইন্সের ড্রিলসেটে এই ফলাফল ঘোষনা করেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। তালিকায় আরও ৩ প্রার্থীকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে। তালিকা প্রকাশের পরপরেই উত্তীর্ণ প্রার্থীরা আনন্দ অশ্রুতে খুশিতে আত্মহারা হয়ে পড়েন।

জানা গেছে, গত আগস্ট মাসের ১৩-১৫ তারিখ পুলিশের কনস্টেবল পদে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয় । ওই পদে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১২৯৪ জন প্রার্থী আবেদন করেন। এরপর চলতি মাসের ২৯ আগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেন ১৭৮ জন। তারমধ্যে ২৫ জন উত্তীর্ণ হওয়ার পর বুধবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে জেলা পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে মেধাবী ও যোগ্যদের মুল্যায়ন করা হয়েছে। যা চাকরি পেয়েছেন তাদের বেশিরভাগ গরীব ও হতদরিদ্র। অনেকের মাঝে ধারণা আছে পুলিশে চাকরি মানেই ঘুষ ও তদবিরের জোর লাগে। কিন্তু আমরা সেই ধারণা পাল্টে দিতে চাই।

পড়ুন: দেশের শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ আবারো গ্রেপ্তার

দেখুন: লক্ষ্মীপুরের উত্তর জয়পুরে সড়ক দু/র্ঘ/ট/না/য় নিভে গেল একই পরিবারের

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন