জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট মাঠে গড়াবে আগামীকাল (রোববার) বাংলাদেশ সময় বেলা দেড়টায়। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। লম্বা সময় পর বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। বিদেশে খেলা হওয়ায় দর্শকদের মনে একটি বড় প্রশ্ন, কোথায় কীভাবে দেখা যাবে খেলা?
দেশে বসেই এবারও বাংলাদেশের খেলা উপভোগ করা যাবে সহজেই। টিভির পাশাপাশি খেলা দেখা যাবে অনলাইনে। টিভিতে খেলা দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডও খেলা দেখাবে। সহজেই বাংলাদেশ থেকে খেলা দেখতে পারবেন দর্শকরা।
২৮ জুন হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হচ্ছে জিম্বাবুয়ে-বাংলাদেশ একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল।
একনজরে হারারে টেস্টের দুই দলের স্কোয়াড
জিম্বাবুয়ে- রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, রয় কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, ব্রেন্ডন টেইলর, তাফাদজওয়া টিসিগা।
বাংলাদেশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান ও রবিউল হক।
পড়ুন : বাংলাদেশের ক্রিকেটে অর্থায়ন স্থগিত করতে আইসিসিকে বুলবুলের চিঠি


