১৩/০২/২০২৬, ১৭:১১ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৭:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের খানসামায় মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তি আটক

খানসামা উপজেলায় মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় আঙ্গারপাড়া ইউনিয়নের আদিবাসী পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিল ইসলাম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটক হাবিল ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অফির উদ্দিন কসাইয়ের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় জব্দকৃত ১০০ গ্রাম গাঁজা ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমুল হক জানান, বৃহস্পতিবার সকালে দণ্ডপ্রাপ্ত হাবিল ইসলামকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হবে।

বিজ্ঞাপন

পড়ুন :দিনাজপুরে কারিগরি ছাত্র আন্দোলন জেলা শাখার আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন