32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা

দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারির পর আগামীকাল সোমবার (৫ আগস্ট) থেকে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাহী আদেশে সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি থাকবে।

এদিকে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে ২১ থেকে ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর অফিস আদালত স্বল্প পরিসরে খুলে দেয়া হয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন