চট্টগ্রামের বোয়ালখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা- ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে বোয়ালখালী উপজেলা নির্বাহি অফিসার মেহেদী হাসান ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান,জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইসহাক চৌধুরী,সদস্য সচিব হামিদুল হক চেয়ারম্যান,নুরুন্নবী চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাংবাদিক এসএম মোদাচ্ছের,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু আকতার,পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন শীলসহ,সাধারণ সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তিসহ সনাতনী সমাজের নেতৃবৃন্দ, বোয়ালখালী বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস প্রতিনিধি,আনসার ভিডিপি’র প্রতিনিধি, বোয়ালখালী উপজেলার বিভিন্ন সরকারী সংস্থার প্রধানগন,সাংবাদিক প্রতিনিধি,বোয়ালখালী পূজা উদযাপন কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক ও বোয়ালখালী তথা ৯৭টি পূজা উদযাপন কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক সহ উপস্থিত।
সভায় বক্তারা উপজেলার শাকপুরা, গোমদন্ডী ফুলতল, গোমদন্ডী পৌরসভা সদর এবং কানুনগোপাড়াসহ বিভিন্ন সড়কে সারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষ ও গাড়ীর যানজট স্বাভাবিক করা হবে।
পুজা মন্ডপ এর অভ্যন্তরে মাদক সেবন এবং যেকোন নেশা দ্রব্য সেবন,ইভটিজিং ও কিশোর গ্যাং যেকোনো অসামাজিক কর্মকান্ড থেকে বিরত ও প্রতিরোধ গড়ার প্রতি গুরুত্ব আরোপ করা হলো। বিভিন্ন পুজামন্ডপে সাংসদ এরশাদ উল্লাহ, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা এবং জনপ্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা অব্যাহত থাকার কথা ব্যক্ত করেন সভায়।
পড়ুন : শকুনি লেক বাঁচাতে এক টেবিলে সাংবাদিক-সুধী সমাজ


