33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৬:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-২০

মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের জেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ আশেপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে আহতদের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎজার জন্য ঢাকা পাঠানো হয়েছে।তারা হলেন,চন্দ্রা পরিবহনের বাস চালক ইসমাইল সরদার, আনোয়ার হোসেন, সিফাত মাতুব্বর।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় আসলে ঢাকা থেকে আসা বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চন্দ্রা পরিবহনের বাসটি খাদে পড়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় দুই বাসের চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা। এসময় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনা স্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রীনভিউ পরিবহনের বাসটি একটি ভ্যান ওভারটেক করতে গিয়ে চন্দ্রা পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, আমরা আসার আগেই আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চন্দ্রা পরিবহনের চালকের অবস্থা গুরুতর। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

পড়ুন: আলোর পাঠশালা সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গাছের চারা রোপণ

দেখুন: আওয়ামী লীগের সব অপকর্মের বিচার হবে: বিএনপি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন