গুপ্ত সংগঠনের সহযোগিতায় আওয়ামী দোসররা বিশৃঙ্খলা করছে : প্রতিমন্ত্রী আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক সতর্কবার্তা দিয়ে বলেন, এখনো স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে,তাঁরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টাও চালাচ্ছে। একটি গুপ্ত সংগঠন আছে, তাঁরা মুখে বলে এক আর অন্তরে বিশ্বার করে আরেক,তাঁদেরই সার্বিক সহযোগিতা নিয়ে দেশে ঐ আওয়ামীলীগের দোসররা এখন বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি তবে কোন বিশৃঙ্খলাকারী আওয়ামী দোসর আর এ দেশে মাথা তুলে দাঁড়াতে পারবেনা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের সম্মেলন কক্ষে সম্মিলিত ক্রীড়া পরিষদ মৌলভীবাজার আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ৪,৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন। প্রত্যেক জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনাও করেছেন, উপজেলা স্টেডিয়াম গুলোর অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে, সরকার, ফেডারেশন ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থাগুলোকে আর্থিক সহায়তা দিচ্ছে এবং আগামী জানুয়ারি থেকে বছরব্যাপী ক্রীড়া ইভেন্ট পরিচালনার কার্যক্রমও শুরু হবে। প্রত্যেক উপজেলায় ও জেলা স্টেডিয়ামের পাশে ইনডোর রেস্টুরেন্ট তৈরির পরিকল্পনা আছে। সরকারের প্রতিশ্রæতি অনুযায়ি এসব পরিকল্পনা আগামী পাঁচ বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে, একটি সুস্থ জাতি গঠনে, মাদক ও ডিভাইস আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য, ঐক্যবদ্ধভাবে কাজ করলে এটি সম্ভব।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বৈশিক জ্বালানি সংকট আর ভঙ্গুর অর্থনীতি নিয়ে আমরা সরকার পরিচালনা করছি, শীঘ্রই এই সংকট কাটিয়ে আগামী অর্থবছরে জেলা পর্যায়ে স্পোর্টস ভিলেজ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হবে জানিয়ে বলেন, তখন মৌলভীবাজার জেলা সেখানে অগ্রাধিকার পাবে। এর আগে দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির উদ্বোধন ও খেলোয়ারদের জন্য ড্রেসিং রুমের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট যুক্তরাজ্যের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ুন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা, স্থানীয় ক্রীড়া সংগঠকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিজ্ঞাপন

পড়ুন : শিবচরে চেয়ারম্যান প্রার্থীর নির্মাণাধীন বাড়িতে চুরি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন