বিজ্ঞাপন

লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে তরুণদের কণ্ঠস্বর

লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে তরুণদের কণ্ঠ ও নেতৃত্বকে শক্তিশালী করতে রাজধানীতে আয়োজিত হলো বিশেষ কর্মসূচি “Act for Change: Youth Voices Against Gender-Based Violence”। এ আয়োজনের মাধ্যমে তরুণদের সৃজনশীলতা, উদ্যম ও নেতৃত্বকে একত্র করে একটি নিরাপদ, সমতাভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মাননীয় জনাব কাজী গোলাম তওসিফ এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাবা কাজী নুসরাত এদিব লুনা।

এছাড়া প্যানেল আলোচনায় অংশ নেন— ওয়াহিদা বানু, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, অপরাজেয় বাংলাদেশ সাঞ্জিদা আহমেদ, উপদেষ্টা, জেন্ডার ডাইভার্সিটি, ইনক্লুশন ও প্রোটেকশন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাহে‌আতুল জান্নাত রেমি, প্রতিষ্ঠাতা, নন্দিতা সুরক্ষা শারমিন কবির, প্রতিষ্ঠাতা, রীতু হেলথ অ্যান্ড ওয়েলবিইং ফাউন্ডেশন মো. রুবায়েত হোসেন, সেফগার্ডিং ও কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্রফেশনাল ও নীতি উপদেষ্টা মডারেটর ছিলেন: শায়লা রহমান ইমা ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা কেবল ব্যক্তিগত জীবনে নয়, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় উন্নয়নের ক্ষেত্রেও বড় বাধা সৃষ্টি করে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণরা শুধু আগামীর নেতা নয়, তারা আজকেই পরিবর্তনের দূত।

YES Bangladesh দীর্ঘদিন ধরে তরুণ নেতৃত্ব বিকাশে কাজ করছে। তাদের উদ্যোগের মধ্যে রয়েছে Girls Takeover কার্যক্রম, Intergenerational Dialogue, দ্বি-বার্ষিক পরামর্শ সভা, এবং কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্কোরকার্ড পদ্ধতি। এসব উদ্যোগ তরুণদের কণ্ঠ ও নেতৃত্বকে সরাসরি নীতিনির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করছে।

আজকের আয়োজনে আলোচনা, গল্প বলার আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা এবং ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে তরুণদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের নতুন দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করা হয়েছে।

পরিশেষে আয়োজকরা আহ্বান জানান—সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তরুণদের হাত ধরেই গড়ে উঠবে একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সমতাভিত্তিক বাংলাদেশ।

পড়ুন: নাটোরে সাবেক এমপির পুকুরে বিষ প্রয়োগ, মেরে ফেলা হলো বিপুল পরিমাণ মাছ

দেখুন: এক ভাইয়ের জমি, অন্য ভাইয়ের জোরদখলের চেষ্টার অভিযোগ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন