১৯/০২/২০২৬, ১৩:০১ অপরাহ্ণ
30 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৩:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় কে এম লতীফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন হত্যা মামলায় ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ৷ রোববার সকালে গ্রেপ্তার হওয়া রিয়াজ উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দাউদখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মঠবাড়িয়া থানার ওসি।

গ্রেপ্তার হওয়া রিয়াজ উদ্দিন (৪২) উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিনের ছেলে৷

এ ঘটনায় নিহত শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন৷

মামলা সূত্রে জানাযায়, মা মারা যাওয়ার পর থেকে ছেলে রিয়াজ উদ্দিন বেপরোয়া জীবন-যাপন শুরু করে এবং মাদকাসক্ত হয়ে পড়েন৷ এতে বাবা নাসির উদ্দিন নিষেধ করলে ছেলে রিয়াজ তার ওপর ক্ষিপ্ত হয়৷ পরবর্তীতে বাবার কাছে ভোগদখলীয় সম্পত্তি বিক্রি করে বারবার টাকা চায়৷ জমি বিক্রি করে টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে বাবার সম্পত্তি অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে এ বছরের ১২ জুলাই থে কে ১৩ জুলাই এর মধ্যে যেকোনো স ময় তাকে হ’ত্যা করা হয় এবং কেএম লতিফ ইনস্টিটিউট এর মাঠে ফেলে রাখা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়৷

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আঘাতের কারণে ওই শিক্ষকের মৃ’ত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট আসে৷ এ ঘটনায় শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন৷ আসামিকে গ্রেপ্তার করে রবিবার (১৪ সেপ্টেম্বর) আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

বিজ্ঞাপন

পড়ুন :পিরোজপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন