২৭/০২/২০২৬, ০:৪২ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ০:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চৌগাছায় বলুর মেলায় ‘ভুয়া হিজড়া’ সেজে অশ্লীল নাচের অভিযোগে ৪ যুবক আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা বলুর মেলায় ‘ভুয়া হিজড়া’ সেজে অশ্লীল নাচ ও গান পরিবেশনের অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চৌগাছা থানা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

আটককৃত যুবকেরা হলো: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাজিপুর মুন্দিয়া গ্রামের আদিল উদ্দীনের ছেলে শামিম হোসেন, একই গ্রামের আবদার বিশ্বাসের ছেলে লিমন হোসেন, আগমুন্দিয়া গ্রামের আরিফ হোসেনের ছেলে রিফাত ও কাশিপুর গ্রামের মোকসেদ হোসেনের ছেলে সম্রাট হোসেন

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান চৌগাছায় শত বছরের ঐতিহ্যবাহী বলুর মেলা প্রাঙ্গণে অশ্লীল নাচ হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে চৌগাছা থানার এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তম কুমার মণ্ডলের সমন্বয়ে একটি আভিযানিক দল গতকাল রাত ১১টার দিকে অভিযান চালিয়ে মেলার মধ্যে অশ্লীল নাচ পরিবেশনের দায়ে চারজন যুবক কে আটক করা হয়। পরবর্তীতে চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাদের মধ্যে তিনজনকে পাঁচ দিন এবং একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তিনি আরো জানান আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন: বিএনপির ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দেখুন: যশোরে হরিহর নদ দখল করে চলছে মাছ চাষ, বালু উত্তোলন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন