খুলনার কয়রা উপজেলায় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও শিকারের ফাঁদসহ এক হরিণ শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে কয়রা থানার ছোট অংটিহারা এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কয়রা। এ সময় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও প্রায় ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। আটক করা হয় এক হরিণ শিকারিকেও।
পরে উদ্ধারকৃত মাংস, মাথা, ফাঁদ এবং আটক শিকারিকে আইনানুগ ব্যবস্থার জন্য কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: বিএনপির ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
দেখুন: যশোরে হরিহর নদ দখল করে চলছে মাছ চাষ, বালু উত্তোলন
ইম/


