১০/০২/২০২৬, ১:৪৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ১:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে নৃশংস হত্যাকাণ্ডে কুয়েত প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা-ছেলেকে কুপিয়ে হত্যা করে। সকালে স্বজনরা জানালা দিয়ে মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বজনদের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, “হত্যাকাণ্ডের সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

পড়ুন: বগুড়ায় যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন