দাগনভূঞা থানা পুলিশের উদ্যোগে বাক্‌প্রতিবন্ধী নারীকে স্বামীর কাছে হস্তান্তর

ফেনীর দাগনভূঞায় ঘোরাফেরা করার সময় উদ্ধার হওয়া এক বাক্‌প্রতিবন্ধী নারীকে তাঁর স্বামীর কাছে হস্তান্তর করেছে থানা-পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের নির্দেশনায় প্রয়োজনীয় কার্যক্রম শেষে ওই নারীকে তাঁর স্বামী মো. আব্দুর রাজ্জাকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১১ অক্টোবর) লিমা-২১ ডিউটি পালনকালে দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় বাক্‌প্রতিবন্ধী রশিদা আক্তারকে। পরে তাঁকে দাগনভূঞা থানায় নিয়ে আসেন এএসআই উসমান গনি। এ সময় তাঁর পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছিল।

বিজ্ঞাপন

সোমবার রশিদা আক্তারের স্বামী মো. আব্দুর রাজ্জাক থানায় উপস্থিত হলে তাঁকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় স্বামীর কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানার সাধারণ ডায়েরিতে (জিডি) প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

পুলিশের এ উদ্যোগে ওই নারীকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

পড়ুন : প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন