২৭/০২/২০২৬, ০:৪৫ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ০:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে মিললো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুটি দোকান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির সাড়ে সাত হাজার কেজি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের মহাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ সময় দোকান থেকে দুই শ্রমিককে আটক করে পুলিশ।

আটক দুই শ্রমিকের নাম শাহা কামাল মিয়া (৪০) ও জুয়েল মিয়া (৩৮)। দুজনই উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, সরকার সম্প্রতি হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে। নাসিরনগরে প্রায় ১১ হাজার উপকারভোগীর জন্য এ চাল বরাদ্দ রয়েছে। তবে চাল বিতরণ শুরুর আগেই সরকারি সিলমোহরযুক্ত ২০০ বস্তা চাল এবং আরও প্রায় ১৫০টি খালি সরকারি বস্তা স্থানীয় মোতাহার মিয়া ও রহমত আলীর দোকান থেকে উদ্ধার করা হয়। এরমধ্যে একশো বস্তায় ছিল ৫০ কেজি করে এবং বাকি একশো বস্তায় ছিল ২৫ কেজি করে চাল।

খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, “আমাদের গুদাম থেকে নিয়মিত ডিলাররা চাল নিয়ে যাচ্ছেন এবং তাদের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। কীভাবে এসব সরকারি বস্তা দোকানে এলো, তা দোকানদার ও সংশ্লিষ্ট ডিলাররা ভালো জানবেন।”

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, “আমি এখনই কিছু বলতে পারছি না। অফিসে এসে বিস্তারিত জানাতে পারব।”।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি সিলমোহরযুক্ত বস্তায় চাল এবং ১৫০টি খালি বস্তা জব্দ করা হয়েছে। এই ঘটনায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন