৫৩ বছরে পা দিলেন ঐশ্বরিয়া রায়

বলিউড অভিনেত্রী বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন আজ ১ নভেম্বর ৫৩ বছরে পা দিলেন। ৫৩ বছরে এসেও লাস্যময়ী এ অভিনেত্রী যেন এক চিরসবুজ নাম। সময় বদলেছে, বদলেছে চলচ্চিত্রের জগৎ; কিন্তু তার সৌন্দর্য, ব্যক্তিত্ব আর পর্দার উপস্থিতির আবেদন যেন আজও অমলিন। ভক্তদের কাছে তিনি শুধু একজন অভিনেত্রী নন, এক প্রজন্মের আবেগ, ভালো লাগা আর মুগ্ধতার নাম।

১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন ঐশ্বরিয়া। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান। এরপর মডেলিং থেকে পা রাখেন চলচ্চিত্রে।

১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুভার’ দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু। একই বছর বলিউডে অভিষেক হয় ‘অউর পেয়ার হো গয়া’ সিনেমার মাধ্যমে।

এরপর একের পর এক সিনেমায় অভিনয় করেছেন। অভিনেত্রীর জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘হাম দিল দে চুকে সানাম’, ‘দেবদাস’, ‘জোধা আকবর’, ‘গুরু’, ‘তাল’,‘ধুম ২’ ইত্যাদি। একেকটি সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন। তবে ‘দেবদাস’ সিনেমায় ‘পার্বতী’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন।

বিজ্ঞাপন

সৌন্দর্য আর অভিনয় গুণ দিয়ে শুধু বলিউড নয়, হলিউডেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন ঐশ্বরিয়া। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন ও ফ্যাশন মঞ্চে তার অংশগ্রহণ তার ক্যারিয়ারের মুকুটে দিয়েছে এক একটি রঙিন পালক।

ব্যক্তিজীবনে ২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া। তাদের সংসারে আরাধ্য বচ্চন নামে একটি সন্তান রয়েছে।

পড়ুন : আলাদা হচ্ছেন ইব্রাহিম-পলক?

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন