বিজ্ঞাপন

বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত


বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং এক্সট্রা অর্ডনারি জেনারেল মিটিং (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর এসকেএস টাওয়ারে, আমানা ফুড ভিলা বাফেট রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটিসহ এতে প্রায় শতাধীক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ টিপু সুলতান। সভায় ২০২৪ সালের আর্থিক বিবরণী উপস্থাপন করেন এসোসিয়েশনের পরিচালক অর্থ মনিরুজ্জামান মনির। বার্ষিক প্রতিবেদন ও গঠনতন্ত্রের পরিমার্জন বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরশেদ আলম পুলক। সরকারের সদ্য প্রবর্তিত বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর আলোকে অ্যাসোসিয়েশন পরিচালনার জন্য আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো সম্মানিত সদস্যদের সামনে তুলে ধরা হয়। এ বিষয়ে ইজিএম-এ উপস্থিত সম্মানিত সদস্যদের অনুমোদন চাওয়া হলে তা সর্বস্মতিক্রমে সভায় পাশ হয়।

সভায় সভাপতির বক্তব্যে মোঃ টিপু সুলতান বলেন, ‘‘সংগঠনের স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আজকের এজিএম অনুষ্ঠিত হচ্ছে। অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করে যোগ্য নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরো সামনে এগিয়ে নেয়া হবে। আমরা চাই, সংগঠন সুষ্ঠ ও শক্তিশালীভাবে পরিচালিত হোক।”

সভায় উপস্থিত বক্তারা বলেন-একটি সংগঠনকে শক্তিশালী, কার্যকর ও সময়োপযোগী করে গড়ে তুলতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করা অপরিহার্য। আজকের এই এজিএম সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপেরই অংশ। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে, যোগ্য নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও প্রভাবশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ।

এ সময় সকল কার্যক্রমের উপর পর্যালোচনামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, উপদেষ্টা মন্ডলীর সদস্যসহ অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক এই এজিএম অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি আরও পুনরুজ্জীবিত হবে এবং মেডিকেল ব্যবসায়ীদের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।

এজিএম শেষে শুরু হয় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এই অংশে উপস্থিত সদস্যরা ব্যবসা পরিচালনায় নানাবিধ প্রতিকূলতা ও বিএমইআইএসএ’র পদক্ষেপ সম্পর্কে জানতে চান। এ সময় সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, পরিচালক (অর্থ) সম্মিলিতভাবে সদস্যদের প্রশ্নের উত্তর দেন।

সভা শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও নতুন নেতৃত্বের মাধ্যমে নীতিগত স্বচ্ছতার ভিত্তিতে সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ জাকির হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোঃ শহিদুল হাসান, মাহফুজ হাসান, মোঃ জাহিদ এইচ খান, জহিরুল ইসলাম, কাজী ওয়াহিদুল হক, মাহাবুবুর রহমান, মোঃ বিল্লাল হোসেন

পরিচালক নাহিদ আক্তার, অমল কান্তি শর্মা, মোঃ শফিকুর রহমান, মোঃ, হাসানুজ্জামান, মোঃ জাকির আলম চৌধুরী, মোঃ জহুরুল ইসলাম অনিক ও আবদুর রহমানসহ সাধারণ সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রশিদ ও মোঃ মনিরুল হাসান সুজন।

বিজ্ঞাপন

পড়ুন: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন