19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে মাটির ঘর ধসে বৃদ্ধের মৃত্যু

গাজীপুরে মাটির ঘরের দেয়াল ধ্বংসে তমিজ উদ্দিন দেওয়ান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ী এলাকার মৃত নব্রেস আলী দেওয়ান এর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে নিজ পৈতৃক মাটির তৈরি ঘরে একাই বসবাস করে আসছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে অন্যত্র বসবাস করায় তিনি একাই ওই ঘরে থাকতেন।

প্রতিবেশীরা ধারণা করছেন, রোববার দিবাগত রাতে টানা ভারী বর্ষণের সময় ঘরের দেয়াল ধসে পড়ায় তিনি মাটিচাপা পড়ে মারা যান।

আজ (১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে পাশের বাড়ির এক প্রতিবেশী বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ঘরের একপাশ ধসে পড়া অবস্থায় দেখতে পান। পরে ভেতরে ঢুকে বৃদ্ধ তমিজ উদ্দিনের মরদেহ ঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

স্থানীয়রা জানান, ঘরটি পুরনো ও জরাজীর্ণ ছিল। ভারী বৃষ্টিতে দেয়াল দুর্বল হয়ে ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বিষয়টি নিশ্চিত করেন, জিএমপি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান।

পড়ুন: রংপুরে পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

দেখুন: যশোরে হরিহর নদ দখল করে চলছে মাছ চাষ, বালু উত্তোলন 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন