19.8 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার

জয়পুরহাট থানা থেকে লুট হওয়া একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাতিল ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি লাল টিস্যু কাপড়ে মোড়ানো ব্যাগের ভেতর থেকে সাদা রঙের NF24 ৩.৩ ইঞ্চির Sound Grenade উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গ্রেনেডটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা জয়পুরহাট থানায় লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। সেসময় থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুট হয়ে যায়। এর আগে র‌্যাব-৫ এর অভিযানে লুট হওয়া অস্ত্রের মধ্যে ২১ রাউন্ড গুলি এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছিল। লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে মিললো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল

দেখুন: যশোরের গদখালিতে ৫০ কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন