জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নূর মোহাম্মদের বিরুদ্ধে জামালপুরে মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এর আগে, গত ১ জানুয়ারি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকার একটি আদালত।
বিজ্ঞাপন
পড়ুন : বিদেশি নাগরিকদের সতর্কবার্তা ঢাকাস্থ মার্কিন দূতাবাসের


