বিজ্ঞাপন

স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসা নিচ্ছেন বিদেশে, জনগণের ক্ষোভ

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বিদেশে (সিঙ্গাপুরে) চিকিৎসা নিচ্ছেন—এই খবর প্রকাশ্যে আসায় জনগণের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জুলাই অনলাইন এক্টিভিস্ট ফোরাম-(জোয়াফ) জরুরি বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য উপদেষ্টার এই আচরণকে “জনগণের সাথে তামাশা” বলে উল্লেখ করেছে।

​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে ব্যক্তি দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা দেখভালের দায়িত্বে আছেন, তার নিজেরই যদি দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবার প্রতি আস্থা না থাকে, তাহলে সাধারণ মানুষ কীভাবে দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখবে? এই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

​দাবি জানানো হয়েছে, ​স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে অবিলম্বে দেশে ফিরে এসে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে। ​যদি তিনি এই দাবি না মানেন, তবে তাকে পদত্যাগ করতে হবে।
​দেশের চিকিৎসা ব্যবস্থাকে হেয় করে বিদেশে চিকিৎসা নেওয়ার ভুল পদক্ষেপের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

​বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি দায়িত্বে থাকা যেকোনো কর্মকর্তা বা উপদেষ্টা এবং তাদের পরিবারের সদস্যদের অবশ্যই সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করা উচিত। বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়াকে “জনগণের সাথে বিশ্বাসঘাতকতা” বলে আখ্যায়িত করা হয়েছে।

​এটি এখন দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য একটি জরুরি পদক্ষেপ। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, জনগণ আর কোনো ধরনের দ্বিচারিতা সহ্য করবে না।

উল্লেখ্য, চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান।স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারের রোগী। তিনি প্রায় চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যান।
স্বাস্থ্য উপদেষ্টা ১৭ সেপ্টেম্বর রাতে দেশে ফিরবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন