২৭/০২/২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শ্বশুরবাড়িতে গৃহবধূ সুমাইয়ার রহস্যজনক মৃত্যু, বিচারের দাবিতে উত্তাল মানববন্ধন

আব্দুল্লাহ আল লোমান,জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে শ্বশুরবাড়িতে গৃহবধূ এতিম সুমাইয়ার মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ইসলামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে দেওয়ানগঞ্জ–ইসলামপুর মহাসড়কের মোশারফগঞ্জ বাজারে নিহতের স্বজন ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সুমাইয়ার মা নিলুফা বেগম। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন চালিয়ে আসছিল। অথচ পুলিশ ঘটনাটির পর জড়িতদের থানায় নিয়ে ছেড়ে দিয়েছে। আমি আমার মেয়ের ন্যায়বিচার চাই।”

এসময় নিহতের স্বজন উজ্জ্বল, জাকির হোসেন, শওকতসহ এলাকাবাসী অভিযোগ করেন, পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। তারা অবিলম্বে মামলা গ্রহণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দেওয়ানগঞ্জ উপজেলার বীর উৎমারচর গ্রামে শ্বশুরবাড়ি থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। পরদিন ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত সুমাইয়া ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের মৃত শহিদের মেয়ে। প্রায় আট মাস আগে তার বিয়ে হয় পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বীর উৎমারচর গ্রামের সুমন (২২)-এর সাথে। বিয়ের পর থেকেই নির্যাতনের শিকার সুমাইয়ার ১১ সেপ্টেম্বর ভোর রাতে রহস্যজনক মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ স্বামী সুমন, তার বাবা সোনাজ উদ্দিন ও মা খালেদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে; তবে ৪৮ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মামলা নেয়া হবে। তখন মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে মিললো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল

দেখুন: যশোরের গদখালিতে ৫০ কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন