বিজ্ঞাপন

কাশিমপুরে অনুমোদনহীন দুই চাইনিজ ব্যাটারি কারখানায় অভিযান

গাজীপুর মহানগরীর কাশিমপুরে অনুমোদনহীন দুটি চাইনিজ মালিকানাধীন ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা এনএসআই, গাজীপুর এর তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত কাশিমপুর থানাধীন এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।

প্রথমে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকার ‘টংগুইদা’ নামের একটি কারখানায় অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ব্যাটারি উৎপাদন ও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে বাজারজাত করার সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(২৭) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪০, ২৪ ও ৫৫ ধারায় আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির কাছ থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে বিকেল ৪ টা ১৫ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত একই থানার ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় ‘টাইগার ব্যাটারী’ নামের আরেকটি চাইনিজ মালিকানাধীন কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানের মধ্য দিয়ে প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ছাড়া ব্যাটারি উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকার বিষয়টি উঠে এসেছে।

বিজ্ঞাপন

পড়ুন : আঁতাতকারীদের কাছ থেকে হুঁশিয়ার থাকতে হবে : এমপি আবুল কালাম

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন