১০/০২/২০২৬, ১:৪৮ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ১:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রংপুরে পীরগাছায় ট্রেনের বগি লাইনচ্যুত

রংপুরে পীরগাছায় ট্রেনের বগি লাইনচ্যুত। এতে কাউনিয়া -গাইবান্ধা ও বগুড়ার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। আটকে আছে করতোয়া ও দোলনচাঁপা এক্সপ্রেস। দ্রুত সমাধানে চেষ্টা রেল কর্তৃপক্ষের।
আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে শান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি পীরগাছার ষ্টেশন পার হয়ে অনদানগরের পৌছালে, ট্রেনটির ৫ টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও, ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে যাত্রী সাধারণ। রংপুর রেলের সুপারেন্টেন্ট সংকর গাঙ্গুলী জানান, বৃষ্টির কারণে স্লিপার ডেবে গিয়ে এঘটনা ঘটতে পারে। এটি তদন্তের পরে পুরো বিষয় বলা যাবে। তবে বগিগুলো তুলতে কাজ শুরু করেছেন তারা। যদিও কাজে কিছুটা ধীরগতি হচ্ছে বৃষ্টির কারণে। কয়েক ঘন্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবার আশা তার। এদিকে বিভিন্ন ষ্টেশনে আটকা আছে দোলনচাঁপা ও করতোয়া এক্সপ্রেস।

বিজ্ঞাপন

পড়ুন: বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

দেখুন: এই হসপিটালের নার্সদের যা ব্যবহার, উচ্ছেদ করে দেয়া উচিত’

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন