০২/০৩/২০২৬, ৫:২০ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শিবগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ অর্জন কেবল ওয়ার্ল্ড ভিশনের নয়, বরং শিবগঞ্জ উপজেলার প্রতিটি অভিভাবক, শিক্ষক, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফলাফল। বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে এই সম্মিলিত উদ্যোগ অন্যদের জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তারা উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উপপরিচালক মোঃ রাজু উইলিয়াম রোজারিও, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, ডাক্তার মোঃ রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি ও সুধীজনরা শিবগঞ্জবাসীর পক্ষ থেকে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে এই দুই সামাজিক ব্যাধি নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেন।

পড়ুন: কুষ্টিয়ায় এবারে দুর্গাপূজায় বেড়েছে ২২টি পূজা মন্ডপ

দেখুন: ঝিনাইদহে ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন