26.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কাউখালীতে জেলের লাশ উদ্ধার

পিরোজপুরের কাউখালীতে নিখোঁজ জেলের লাশ দুইদিন পর উদ্ধার করল কাউখালী নৌ পুলিশ।

বিজ্ঞাপন

নৌ পুলিশ সূত্রে,জানা গেছে, বুধবার ( ১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের কালিগংগা নদীর চরে এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে এই সংবাদ এক জেলের মাধ্যমে পেয়ে আমরা নৌ পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে উপজেলার লঞ্চঘাটে নৌ পুলিশ দপ্তরে নিয়ে আসি। নিখোঁজ জেলের বাড়ি কাউখালী উপজেলার পার্শ্ববর্তী নেছারাবাদ থানার সেহাঙ্গল গ্রামের শাজাহান হোসেনের ছেলে নজরুল ইসলাম (৫৬)।

উল্লেখ্য গত সোমবার ১৫ সেপ্টেম্বর বিকালে সন্ধ্যা নদীতে ঐ জেলে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরত আসেনি।

এ ব্যাপারে কাউখালীতে কর্মরত নৌ পুলিশের এসআই নিয়াজ মোর্শেদ জানান, এক জেলের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা মৃত্যু জেলের লাশ কালিগঞ্জ নদীর চর থেকে উদ্ধার করি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ডিসি স্যারের আদেশক্রমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, নিখোঁজ জেলের লাশ বুধবার উপজেলার কালিগঙ্গা নদীর চর থেকে উদ্ধার করা হয়।

পড়ুন: কুষ্টিয়ায় এবারে দুর্গাপূজায় বেড়েছে ২২টি পূজা মন্ডপ

দেখুন: ঝিনাইদহে ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন