22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চকলেট খেয়ে ৮ স্কুল শিক্ষার্থী অসুস্থ

গাজীপুরের কাপাসিয়ায় চকলেট খেয়ে ৮ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। অসুস্থ শিক্ষার্থীরা সবাই উপজেলার টোক ইউনিয়নের ১৬ নং কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) টিফিনের সময় শিক্ষার্থীরা স্কুলের পার্শ্ববর্তী দোকান থেকে “আঁখি মিল্ক লজেন্স” খাওয়ার কিছুক্ষণ পরে তাদের বমি হয় এবং চিকিৎসা করে নিজেরাই নিজেদের বুকে থাপ্পড় দিতে থাকে এসময় সহপাঠীরা ঘটনাটি প্রধান শিক্ষকে জানালে দ্রুত প্রধান শিক্ষক শিক্ষার্থী ‎সিহাব, মিম আক্তার, ‎চম্পা, সুবর্না, সুমাইয়াকে, মিম ও মারিয়া সহ ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তুহিন নামে অপর ১ শিক্ষার্থীকে
টোক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

এ বিষয়ে দোকানী জাহানারা বলেন, বছর যাবত টোক নয়ন বাজারের আমির উদ্দিনের কাছ থেকে পাইকারি মাল এনে বাড়িতে বিক্রি করি কিন্তু খেয়ে কেউ অসুস্থ হয়নি আজ লজেন্স খেয়ে ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়লে আমি তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

এ ব্যাপার কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না আক্তার বলেন, পার্শ্ববর্তী জাহানারার দোকানের মিল্ক ক্যান্ডি লজেন্স খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং টোক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনকে পাঠানো হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে অসুস্থ শিক্ষার্থীরা বাড়িতে ফিরে গেছে। সবাই আশঙ্কামুক্ত।

ধারণা করা হচ্ছে নিম্নমানের এবং অস্বাস্থ্যকর চকলেট খাওয়াতে এ ঘটনা ঘটে থাকতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন :গাজীপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, গ্রেফতার ১


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন