১৮/০২/২০২৬, ৭:১৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৮/০২/২০২৬, ৭:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজায় গণহত্যার বিরুদ্ধে ইতালীতে এক যোগে প্রতিবাদ

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন ইতালির জনগণ। রোম, মিলান, ভেনিস, ব্রেসিয়াসহ দেশটির প্রধান শহরগুলোয় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা ও প্ল্যাকার্ড হাতে “ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল যুদ্ধ করছে না, তারা পরিকল্পিতভাবে গাজার নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষকে হত্যা করে ফিলিস্তিন দখলের অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, এই নির্মমতা আন্তর্জাতিক মানবতা ও বিবেকের জন্য চরম লজ্জার।

সমাবেশ থেকে ইতালীয় সরকার এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, গাজায় চলমান গণহত্যা বন্ধে কার্যকর ও মানবিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, যতদিন না এই হত্যাযজ্ঞ বন্ধ হচ্ছে, ততদিন তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। ইতালির বিভিন্ন টেলিভিশন টকশোতেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ইতালীতে ভেনিসে বাংলাদেশী শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন