বিজ্ঞাপন

মোহনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনের জেল

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্ত যুবকেরা হলেন- মোহনগঞ্জ থানার বারঘরনগর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে মিটু (২৩), টেঙ্গাপাড়া গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. ইমন মিয়া (১৯) এবং একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রবিন (১৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ থানাধীন পানপুর গ্রামের কাজল মিয়ার বাড়ির পাশের রাস্তায় অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় সেখানে মাদক সেবন ও সংরক্ষণের প্রস্তুতিকালে ওই তিন যুবককে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম এ কাদের। তিনি আটককৃত আসামিদেরকে মাদকদ্রব্য সেবন ও নিজ হেফাজতে রাখার দায়ে দোষী সাব্যস্ত করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ (পঞ্চাশ) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন তিনি।

ম্যাজিস্ট্রেট এম এ কাদের জানান, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত ওই তিন আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন