28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৯:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল শতাধিক মানুষ

জয়পুরহাটে শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে শহরের পাঁচুরচক রূপালী সংঘ ও পাঠাগারের উদ্যোগে স্থানীয় জনগণের জন্য দিনব্যাপী
এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এতে চিকিৎসাসেবা প্রদান করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকা কাইফ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মেহেদী হাসান।

আয়োজকরা জানান, এলাকার দরিদ্র ও অবহেলিত মানুষের চিকিৎসাসেবার সুযোগ নিশ্চিত করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। এতে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা নিচ্ছেন।

পাঁচুরচক রূপালী সংঘ ও পাঠাগারের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজালাল হোসেন (রাসেল) বলেন, শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

পড়ুন: দিনাজপুরে বিসিএস পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের বিনামূল্যে বাস সার্ভিস

দেখুন: অধ্যক্ষ ও শিক্ষা কর্মকর্তার যোগসাজশে সরকারি বই বিক্রির অভিযোগ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন