33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৬:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পশ্চিম বাকলিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল ও সভা

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ মাহফিল অনুষ্ঠিত হয় স্থানীয় মিয়াবাপের মসজিদে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম।
তিনি বলেন,
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একটি জাতির নয়, বরং সমগ্র মানবজাতির জন্য ছিলেন রহমতস্বরূপ। তাঁর জীবনাচরণ, বিনয়, সহানুভূতি ও ইনসাফ প্রতিষ্ঠার শিক্ষা আজকের সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি-সাম্য প্রতিষ্ঠার জন্য তাঁর আদর্শ অনুসরণ করা অত্যাবশ্যক। রাসূলের আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে—তাহলেই মানবিক ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ একটি সমাজ গঠন সম্ভব।”
তিনি আরও বলেন,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম বাকলিয়া সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেন পরিষদের সদস্য সচিব মহিউদ্দিন মিজান।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন সবুর, মাহামুদুর রহমান পাকি, আইয়ুব, শহিদ কাজেমি, জিয়াউর রহমান রনি, ফারুক, মো. সেলিম, জিয়া, খোকন, সোহেল, মো. রায়হান গনি, জাহেদ, আজিজ, শাকিল, আল-আমিন, ইমন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ অংশে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পড়ুন: চুয়াডাঙ্গায় ৫ শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা

দেখুন: যশোরে শিক্ষার্থীদের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন