০১/০৩/২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সোমবার শিল্পকলায় মিথস্ক্রিয় আলোচনা ও এসএম সোলায়মান প্রণোদনা

একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, নির্দেশক, সংগঠক, অভিনেতা ও সংঙ্গীতজ্ঞ এস এম সোলায়মানের জন্ম ও মৃত্যুকে স্মরণ করে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানের আয়োজন করেছে তার দল ‘থিয়েটার আর্ট ইউনিট।’

আগামী ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকাল সোয়া ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অুনষ্ঠিত হতে যাচ্ছে মিথস্ক্রিয় আলোচনা ও ‘এস এম সোলায়মান প্রণোদনা ২০২৫’।

আলোচনা অংশ নিবেন নাট্যজন নায়লা আজাদ নূপুর, আজাদ আবুল কালাম, বাকার বকুল ও শামীমা শওকত লাভলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন থিয়েটার আর্ট ইউনিটের ভারপ্রাপ্ত দলপ্রধান সেলিম মাহবুব। অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্বে রয়েছেন দলটির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান মিল্লাত।

বাংলাদেশের নবনাট্য আন্দোলনের অন্যতম প্রতিভাধর নাট্যজন এসএম সোলায়মানের জীবনটা ছিল খুব কম সময়ের। মাত্র ৪৮ বছর বেঁচে ছিলেন। নাটকে সংগীত সংযোজনে তিনি তৈরি করে গেছেন নতুন ধারা। ব্যঙ্গরস-স্যাটায়ারের মাধ্যমে সমকালীন রাজনীতি, গোঁড়ামী ও স্বৈরতান্ত্রিকতাকে বিদ্রূপ করেছেন। রাজনৈতিক স্যাটায়ার ধারার প্রচলন তার হাতেই শুরু হয় এবং সফলতা লাভ করে। প্রায় ৩০টির মতো নাটক রচনা ও রূপান্তর করেছেন, নির্দেশনা দিয়েছেন তারও বেশি।

এসএম সোলায়মানের উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- খ্যাপা পাগলার প্যাচাল, ইঙ্গিত, গণি মিয়া একদিন, আহ্ কমরেড, ইলেকশন ক্যারিকেচার, এই দেশে এই বেশে, কোর্ট মার্শাল,বার্থ ফ্যান্টাসি, গোলাপজান, আমিনা সুন্দরী প্রভৃতি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাচিত সেক্রেটারি জেনারেলের হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন। তার নির্দেশিত নাটক আমিনা সুন্দরী আমেরিকার অব ব্রডওয়েতে প্রথম বাংলা নাটক হিসেবে মঞ্চায়নের গৌরব অর্জন করে।

বিজ্ঞাপন

পড়ুন : ধানমণ্ডির রাশিয়ান হাউসে ‘জাগো হুয়া সাবেরা’র বিশেষ প্রদর্শনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন