১১/০২/২০২৬, ৪:২০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৪:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)র আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে ফেনী,র দাগনভূঞা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) দাগনভূঞা কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহের আজদের সভাপতিত্বে ও পিএফজি কো-অর্ডিনেটর কাজী ইফতেখারুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- দাগনভূঞা থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান, পিএফজি এ্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা এএসএম নূর নবী দুলাল, দাগনভূঞা আজিজিয়া মাদ্রাসার সাবেক সভাপতি নুরুল হুদা হুদন, সংগঠক কৃষাণ মোশারফ, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল্লাহ আল মারুফ।

অনুষ্ঠানে দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, দপ্তর সম্পাদক মোকাররম হোসেন পিয়াস, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুলফিকার আলম, সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন, দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঁঞাসহ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীদের

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন