১০/০২/২০২৬, ১:৫৩ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ১:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় ঝুঁকিপূর্ণ সাঁকোর পরিবর্তে শিক্ষার্থীদের জন্য দৃষ্টিনন্দন সাঁকো নির্মাণ

কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি কমাতে কলমাকান্দায় ভেঙে ফেলা হলো পুরোনো বিপজ্জনক বাঁশের সাঁকো। তার জায়গায় নির্মিত হয়েছে নতুন একটি নিরাপদ ও দৃষ্টিনন্দন সাঁকো।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁকোটি উদ্বোধন করে আনন্দ উল্লাসে মেতে ওঠে। বিদ্যালয়ে যাতায়াতের জন্য শিশুদের এ সাঁকো উপহার দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বিদ্যালয় সূত্র জানায়, ১৯৯৫ সালে বিশারা গ্রামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে বর্তমানে পাঁচজন শিক্ষক এবং দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে। দুই বছর আগে পাহাড়ি ঢলের পানির স্রোতে মাঠে প্রায় ৬০ ফুট লম্বা ও ২০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েন। প্রথমে নৌকা ব্যবহার করা হলেও পরে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মিত হয়। সেটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের সেই সাঁকো পার হতে হতো।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পত্রিকায় প্রকাশিত খবরে জানতে পারি শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতের কথা। কোমলমতি শিক্ষার্থীদের কথা ভেবেই দ্রুত সিদ্ধান্ত নেই। আমার চাওয়াই ছিল, তারা যেন নিরাপদে, নির্ভয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, নতুন সাঁকোটি নির্মাণ হওয়ায় এখন তারা অনেক আনন্দিত ও স্বস্তিতে আছে। স্থানীয়রাও এই উদ্যোগকে শিক্ষানুরাগী ও মানবিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন: নেত্রকোনায় বিএনপি থেকে অর্ধশত নেতাকর্মী জামায়াতে যোগদান

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন