বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া বন্ধ, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা, ডেঙ্গু ও হাম প্রতিরোধে টিকাদান, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এছাড়া মোবাইল কোর্ট পরিচালনা, খাদ্যে ভেজাল রোধ, অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা, যানজট নিরসন, বাইপাস ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, বাজার ও সড়কের পাশে ময়লার স্তূপ অপসারণ, লোডশেডিং নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা প্রতিরোধ নিয়েও আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মজিবুর রহমান উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন। মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে যানজট নিরসন, পরিচ্ছন্নতা বজায় রাখা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আ.ন.ম. খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম মো. শাহারুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদ।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : দামুড়হুদায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত ১

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন