বিজ্ঞাপন

পাকিস্তানকে টানা ৬ ম্যাচে হারিয়ে ভারতের ইতিহাস

আন্তর্জাতিক ক্রিকেটে ভারত–পাকিস্তান দ্বৈরথে এর আগে টানা পাঁচ ম্যাচের বেশি জেতেনি কেউ। দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টানা প্রতিবেশীদের বিপক্ষে টানা ষষ্ঠ ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়ল ভারত।

বিজ্ঞাপন

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ২য় ম্যাচে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বের মতো এবারও সহজ জয় তুলে নিয়েছে ভারত ক্রিকেট দল।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত, যা পাকিস্তানকে বড় রান তোলার সুযোগ দেয়। তবে ভারতের ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিলের দারুণ ব্যাটিং দলকে সহজ জয়ের পথে নিয়ে যায়।

গ্রুপ পর্বের দেখায় ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। তবে এবার সুপার ফোরের দেখায় নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন পাকিস্তানি ব্যাটাররা। তরুণ শাহিবজাদা ফারহানের ফিফটিতে শক্ত ভিত পায় তারা। সেখানে দাঁড়িয়ে দারুণ ফিনিশিং দিয়েছেন সালমান আলি আগা-ফাহিম আশরাফরা। তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ভারত।

দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন ফারহান।

দুই ওপেনার ফারহান ও ফখর জামানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। দারুণ শুরু করা ফখর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ৯ বলে ১৫ রান হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। তবে অভিজ্ঞ এই ব্যাটারের ক্যাচ নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন। থার্ড আম্পায়ার একাধিকবার দেখলেও বেনিফিট অব ডাউট দিয়েছেন ফিল্ডারদের পক্ষে।

আসর জুড়ে রান খরায় ভুগতে থাকা সায়িম আইয়ুব তিনে নেমে কিছুটা হলেও সফল। দেখে-শুনে খেলার চেষ্টা করেছেন তিনি। তবে ১৭ বলে ২১ রানের বেশি করতে পারেননি। চারে নেমে ব্যর্থ হোসাইন তালাত। ১১ বলে করেছেন ১০ রান।

তবে শেষদিকে দারুণ ফিনিশিং দিয়েছেন সালমান আলি আগা ও ফাহিম আশরাফ। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় পাকিস্তান। সালমান ১৩ বলে অপরাজিত ১৭ রান করেন। আর ফাহিম ৮ বলে ২০ রান করে অপরাজিত থেকেছেন।

পড়ুন : পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে ভারত, আজও হাত মেলাননি দুই অধিনায়ক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন