22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ০:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা কলেজে ছাত্রদল নেতার উদ্যোগে সুপেয় পানির ফিল্টার স্থাপন

ঢাকা কলেজ ছাত্রদল নেতা দেওয়ান ফজলে হাসান নিয়নের উদ্যোগে ঢাকা কলেজের প্রশাসনিক ভবন সংলগ্ন স্থানে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফিল্টারটি স্থাপন করা হয়।

দেওয়ান ফজলে হাসান নিয়ন বলেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এই ঢাকা কলেজ। ১৮৪১ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনাম ও গৌরবের সঙ্গে এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। কিন্তু শিক্ষার্থীর তুলনায় প্রয়োজনীয় সেবা এখনো সীমিত। বিশেষ করে নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদেরকে বিশুদ্ধ পানি পেতে ভোগান্তি পোহাতে হয়।

তিনি বলেন, এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপদ ও বিশুদ্ধ পানি পান নিশ্চিত করতে কলেজ প্রশাসনিক ভবনের পাশে অত্যাধুনিক পানির ফিল্টার বসানো হয়েছে। এর মাধ্যমে শুধু শিক্ষার্থীরাই নয়, সাধারণ পথচারীরাও সহজে বিশুদ্ধ পানি পান করতে পারবেন।

নিয়ন আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের ভাগ্য উন্নয়ন ও সেবার স্বার্থে কাজ করে আসছে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই ছাত্রদলের মূল লক্ষ্য। এ ধরণের ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পড়ুন: নেত্রকোনায় মানবপাচার চক্রের ২ সদস্য, রিমান্ডে মাস্টারমাইন্ডের নাম ফাঁস

দেখুন: প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান তিন রাজনৈতিক দলের পৃথক বৈঠক |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন