১১/০২/২০২৬, ৪:২০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৪:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীর দাগনভূঞায় হাজী সালেহ আহাম্মদ ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ

ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হাজী সালেহ্ আহাম্মেদ ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার তফাজ্জল হোসেন।

ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক হাজী সালেহ্ আহাম্মেদের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, পূর্বচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আনওয়ারুল আযীম, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আবদুল মান্নান, সফিক উল্ল্যা, দাগনভূঞা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুলফিকার আলম।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ও কৃষক উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ফেনীর তিন উপজেলায় যুবদলের ত্রাণ কার্যক্রম, সহায়তা পেলো হাজারো মানুষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন