১২/০২/২০২৬, ১৬:১০ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৬:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পীরগঞ্জে অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও নগদ অর্থ বিতরণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও -৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

উপজেলা মাধমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে আরো অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, উপজেলা বিএনপির সহ – সভাপতি মঈনুল হোসেন সোহাগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আরিফুল্লাহ, শিক্ষক সমিতির সদস্য সচিব কমল কান্তি রায়, ৯ নং সেনগাঁও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে ৪৩ জন অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারী ও মৃত শিক্ষকদের পরিবারের মাঝে প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়

পড়ুন: সোনারগাঁয়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালকের অপসারণের দাবিতে বিক্ষোভ

দেখুন: নোয়াখালীতে আশ্রয়ণের জরার্জীণ ঘরে আড়াইশ পরিবারের দুর্ভোগ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন